For the complete documentation index, see llms.txt. Markdown versions of documentation pages are available by appending .md to page URLs.
Skip to content

অপারেটর প্রেসিডেন্স

সাধারণ গণিতে যেমন যোগ বা বিয়োগের আগে গুন ও ভাগ করে নিতে হয় তেমনি প্রোগ্রামিং -এও এই অপারেটর গুলোর একটা অগ্রাধিকার মূলক নিয়ম আছে। অর্থাৎ সেই নিয়ম মেনেই একটি স্টেটমেন্ট এর মধ্যে থাকা একাধিক অপারেটরের অপারেশন ঘটবে। এটা গণিতের সরল করার নিয়মের সাথেই মিলে যায় অর্থাৎ - প্রথমেই ব্র্যাকেটের কাজ, তারপর পাওয়ার/এক্সপোনেন্ট, অতঃপর গুন ও ভাগ এবং শেষে যোগ ও বিয়োগ।

যোগ, বিয়োগ, গুন, ভাগ বাদেও যেহেতু প্রোগ্রামিং -এ আরও কিছু অপারেটর আছে, তাই সেগুলোর অগ্রাধিকারও জেনে রাখা দরকার। যেমন নিচের স্টেটমেন্ট দুটি দেখি,

>>> False == False or True
True
>>> False == (False or True)
False

উপরের প্রথম স্টেটমেন্টে == এর অগ্রাধিকার or চেয়ে বেশি। আর নিচের স্টেটমেন্টে or অপারেশন অগ্রাধিকার পেয়েছে কারন এটি একটি বন্ধনীর মধ্যে অবস্থান করছে।

অপারেটর

**

~+-

* / % //

+-

>> <<

&

^

<= < > >=

<> == !=

= %= /= //= -= += *= **=

is is not

in not in

not or and

টেবিলঃ বিভিন্ন অপারেটরের অগ্রাধিকার (উপর থেকে নিচে - বেশি থেকে কম)

Last updated