For the complete documentation index, see llms.txt. This page is also available as Markdown.

ডকুমেন্টেশন পড়া

অনেকেই অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে বিভিন্ন ফাংশনের Signature পড়ার সময় বুঝে উঠতে পারে না আসলে এর প্যারামিটার গুলো কি। যেমন - round(number[, ndigits]) https://docs.python.org/3/library/functions.html#round

এটাকে বলে ফাংশন সিগনেচার।

এর মাধ্যমে বুঝে নিতে হয় এই ফাংশনের প্যারামিটার গুলো কি এবং কেমন। যেমন এই ফাংশনের প্রথম প্যারামিটার 'number' অবশ্যই দিতে হবে অর্থাৎ Compulsory. আবার [, ] দিয়ে বোঝানো হয় এই প্যারামিটার গুলো Optional. আর তাই, [ ] এর বাইরে যেগুলো থাকবে সেগুলো অবশ্যই দিতে হবে আর ভিতরে যেগুলো থাকবে সেগুলো না দিলেও ওই ফাংশন কাজ করবে। কিন্তু,

[ ] এর মধ্যে থাকা অপশনাল প্যারামিটার গুলোর মধ্যে কিছু ডিপেন্ডেন্সিও থাকতে পারে। যেমন - RegexObject.match(string[, pos[, endpos]]) এখানে বোঝানো হয়েছে 'endpos' পাস করলে অবশ্যই 'pos' -ও পাস করতে হবে। তাই এগুলো একটা নেস্টেড ব্র্যাকেটের মধ্যে নির্দেশ করা হয়েছে। আবার শুধু 'pos' দিয়ে 'endpos' না দিলেও চলবে।

Last updated