For the complete documentation index, see llms.txt. This page is also available as Markdown.

আরও কিছু নিউমেরিক অপারেশন

যোগ, বিয়োগ, গুন ভাগ বাদেও পাইথনে এক্সপনেন্সিয়েশন এর সাপোর্ট আছে যাকে আমরা একটি সংখ্যার উপর আরেকটা সংখ্যার পাওয়ার বলে থাকি। দুটো ** চিহ্ন দিয়ে এই অপারেশন করা হয়। যেমন -

>>> 2 ** 3
8
>>> 3 ** 3
27

শুধুমাত্র ভাগফল (quotient) নির্ণয়ের জন্য floor division এবং ভাগশেষ নির্ণয়ের জন্য modulo operator ব্যবহার করা হয়। দুটো ফরওয়ার্ড স্ল্যাস // ব্যবহার করে floor division করা হয় আর % সিম্বল দিয়ে modulo operator এর কাজ করা হয়। নিচের উদাহরণটি দেখি -

>>> 10 // 3
3
>>> 10 % 3
1

এখানে ৩ দিয়ে ১০ কে ভাগ করলে পূর্ণ ভাগফল আসে ৩ এবং ১০ কে ৩ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ১

Last updated